বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
Headline :
সাড়ে ৩ কোটি টাকার রৌমারী হাট ৬ কোটি অতিরিক্ত টোল আদায়ের মরিয়া ইজারাদার নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ মতপ্রকাশের স্বাধীনতা ও নোবেল লরিয়েটের অবমাননা: আমাদের রুচিবোধ কোথায় দাঁড়িয়ে? ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আমিরাত সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকছে সরকারি ছুটি দর্শকদের সাথে সরাসরি কথা বলবেন তামিম, শুনবেন অভিজ্ঞতা ও সমস্যার কথা আলহাজ্ব আব্দুল ওয়াহাব উচ্চ বিদ্যালয়ে নবীন বরন ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত রৌমারীর সাংবাদিকতায় অনৈক্যের ব্যাধি: ঘর হতে দুই পা ফেলিয়া… রৌমারী সীমান্তে বিদেশি মদসহ আটক ১

জ্বালানি স্থাপনায় হামলা ‘অবৈধ এবং অগ্রহণযোগ্য’ হবে: ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্টা। ছবি: সংগৃহীত

সোমবার (৬ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা জানিয়েছেন, জ্বালানি স্থাপনায় হামলা ‘অবৈধ এবং অগ্রহণযোগ্য’ হবে।

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী পুনরায় খুলে না দিলে ইরানের বেসামরিক অবকাঠামো, বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলো ধ্বংস করে দেওয়ার হুমকি দেওয়ার পর তিনি মন্তব্য করেন।

 

ট্রাম্পের মন্তব্যের কথা সরাসরি উল্লেখ না করে পোস্টে ইউরোপীয় কাউন্সিলের সভাপতি বলেন, বেসামরিক অবকাঠামো, বিশেষ করে জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা বেআইনি ও অগ্রহণযোগ্য। এটি ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের ক্ষেত্রেও প্রযোজ্য এবং এটি সর্বত্রই প্রযোজ্য। ইরানের বেসামরিক জনগণই ইরানি শাসকগোষ্ঠীর প্রধান শিকার। সামরিক অভিযানের বিস্তৃতির ক্ষেত্রেও তারাই প্রধান শিকার হবে।

 

কোস্টা বলেন, উপসাগরীয় দেশগুলির জ্বালানি স্থাপনাগুলিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ইরানকে অনুরোধ করছে, এই দেশগুলির বিরুদ্ধে তাদের আক্রমণ বন্ধ করতে এবং হরমুজ প্রণালি দিয়ে নৌযানে স্বাধীনভাবে চলাচলের অনুমতি দিতে। কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংঘাত এড়িয়ে নেওয়া সম্ভব বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page