সোমবার (৬ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা জানিয়েছেন, জ্বালানি স্থাপনায় হামলা ‘অবৈধ এবং অগ্রহণযোগ্য’ হবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী পুনরায় খুলে না দিলে ইরানের বেসামরিক অবকাঠামো, বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলো ধ্বংস করে দেওয়ার হুমকি দেওয়ার পর তিনি মন্তব্য করেন।
ট্রাম্পের মন্তব্যের কথা সরাসরি উল্লেখ না করে পোস্টে ইউরোপীয় কাউন্সিলের সভাপতি বলেন, বেসামরিক অবকাঠামো, বিশেষ করে জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা বেআইনি ও অগ্রহণযোগ্য। এটি ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের ক্ষেত্রেও প্রযোজ্য এবং এটি সর্বত্রই প্রযোজ্য। ইরানের বেসামরিক জনগণই ইরানি শাসকগোষ্ঠীর প্রধান শিকার। সামরিক অভিযানের বিস্তৃতির ক্ষেত্রেও তারাই প্রধান শিকার হবে।
কোস্টা বলেন, উপসাগরীয় দেশগুলির জ্বালানি স্থাপনাগুলিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ইরানকে অনুরোধ করছে, এই দেশগুলির বিরুদ্ধে তাদের আক্রমণ বন্ধ করতে এবং হরমুজ প্রণালি দিয়ে নৌযানে স্বাধীনভাবে চলাচলের অনুমতি দিতে। কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংঘাত এড়িয়ে নেওয়া সম্ভব বলেও জানান তিনি।
সম্পাদক-01710228816
প্রকাশক- 01710489984,
অফিসের ঠিকানাঃ ২১১/বি, (চতুর্থ তলা) উলন রোড, পশ্চিম রামপুরা, রামপুরা, ঢাকা-১২১৯। প্রকাশক- মোঃ রবিউল ইসলাম, সম্পাদক- মোঃ মোকছেদুল ইসলাম
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬