বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
Headline :
সাড়ে ৩ কোটি টাকার রৌমারী হাট ৬ কোটি অতিরিক্ত টোল আদায়ের মরিয়া ইজারাদার নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ মতপ্রকাশের স্বাধীনতা ও নোবেল লরিয়েটের অবমাননা: আমাদের রুচিবোধ কোথায় দাঁড়িয়ে? ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আমিরাত সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকছে সরকারি ছুটি দর্শকদের সাথে সরাসরি কথা বলবেন তামিম, শুনবেন অভিজ্ঞতা ও সমস্যার কথা আলহাজ্ব আব্দুল ওয়াহাব উচ্চ বিদ্যালয়ে নবীন বরন ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত রৌমারীর সাংবাদিকতায় অনৈক্যের ব্যাধি: ঘর হতে দুই পা ফেলিয়া… রৌমারী সীমান্তে বিদেশি মদসহ আটক ১

আলহাজ্ব আব্দুল ওয়াহাব উচ্চ বিদ্যালয়ে নবীন বরন ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

দিরাই  (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগন্জের দিরাই উপজেলার আলহাজ্ব আব্দুল ওয়াহাব উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ট শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরন ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১২.০০ টায় স্কুল মিলনায়তনে শামসুদ্দিন হলে এ বিদায় ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব আব্দুল ওয়াহাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো সজ্জাদ আলী । এতে বিদায়ী শিক্ষার্থীদের ও নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্য বক্তব্য প্রদান করেন অত্র প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক জনাব রানু রঞ্জন পুরকায়স্থ, জনাব মো: দেলোয়ার হোসেন লেবু, শিরিলব চৌধুরী চাইল্ড কিন্ডারগার্টেনের অধ্যক্ষ শাহ আজিজ, ডা: সৈয়দ মনোয়ার আলী আটগ্রাম কলেজের প্রভাষক মাসুমা বেগম, অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক জনাব শাজাহান আলী ও মাওলানা মোছাদ্দর হোসেন। বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য প্রদান করেন, নাদিয়া সুলতানা রিমু, সিদরাতুল মুনতাহা ইউশা ও মুন্না আক্তার।

এ বছর অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অত্র প্রতিষ্ঠান থেকে বৃত্তি পাওয়ায় মোছা: খাদিজাতুল কুবরাকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করেন প্রধান শিক্ষক , সহকারী প্রধান ও অন্যান্য ব্যক্তিবর্গ। এ সময় অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।দোয়া পরিচালনা করেন মাওলানা নজরুল ইসলাম।

এ সময় প্রধান শিক্ষক সহ অন্যান্য বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন গঠনে কঠোর পরিশ্রম, নৈতিক শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা দাখিল পরীক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে ৬ ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন আলহাজ্ব আব্দুল ওয়াহাব উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মো: শফিকুল ইসলাম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাসনিয়া মরিয়ম চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page