বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
Headline :
সাড়ে ৩ কোটি টাকার রৌমারী হাট ৬ কোটি অতিরিক্ত টোল আদায়ের মরিয়া ইজারাদার নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ মতপ্রকাশের স্বাধীনতা ও নোবেল লরিয়েটের অবমাননা: আমাদের রুচিবোধ কোথায় দাঁড়িয়ে? ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আমিরাত সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকছে সরকারি ছুটি দর্শকদের সাথে সরাসরি কথা বলবেন তামিম, শুনবেন অভিজ্ঞতা ও সমস্যার কথা আলহাজ্ব আব্দুল ওয়াহাব উচ্চ বিদ্যালয়ে নবীন বরন ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত রৌমারীর সাংবাদিকতায় অনৈক্যের ব্যাধি: ঘর হতে দুই পা ফেলিয়া… রৌমারী সীমান্তে বিদেশি মদসহ আটক ১

রৌমারীতে ৩০ লিটার পেট্রোল উদ্ধার, যুবককে জরিমানা

স্টাফ রিপোর্টার

কুড়িগ্রামের রৌমারীতে বসতবাড়িতে অবৈধভাবে পেট্রোল মজুদের দায়ে হিরা সাহা (৩৩) নামের এক যুবককে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে তার ঘর থেকে ৩০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসন ও পুলিশ এই যৌথ অভিযান পরিচালনা করে।

 আদালত সূত্রে জানা গেছে, রৌমারী বাজার এলাকার রিপন শাহার ছেলে হিরা সাহা প্রশাসনের অনুমতি ছাড়াই নিজ বাড়িতে দাহ্য পদার্থ মজুদ করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাফিউর রহমানের নেতৃত্বে এবং রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলীর সহযোগিতায় ওই বাড়িতে ঝটিকা অভিযান চালানো হয়।

অভিযান চলাকালীন হিরা সাহার বসতবাড়ি তল্লাশি করে ৩টি জারকিন ও ২টি বোতলে ভরা মোট ৩০ লিটার পেট্রোল উদ্ধার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি বাণিজ্যিক উদ্দেশ্যে অবৈধভাবে এই জ্বালানি তেল মজুদের কথা স্বীকার করেন।

এরপর ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। তবে দণ্ডপ্রাপ্ত হিরা সাহা তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করায় কারাদণ্ড থেকে রেহাই পান।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাফিউর রহমান বলেন, অনুমতিহীন দাহ্য পদার্থ মজুদ করা দণ্ডনীয় অপরাধ এবং এটি জননিরাপত্তার জন্য বড় হুমকি। জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page