শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
Headline :
সাড়ে ৩ কোটি টাকার রৌমারী হাট ৬ কোটি অতিরিক্ত টোল আদায়ের মরিয়া ইজারাদার নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ মতপ্রকাশের স্বাধীনতা ও নোবেল লরিয়েটের অবমাননা: আমাদের রুচিবোধ কোথায় দাঁড়িয়ে? ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আমিরাত সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকছে সরকারি ছুটি দর্শকদের সাথে সরাসরি কথা বলবেন তামিম, শুনবেন অভিজ্ঞতা ও সমস্যার কথা আলহাজ্ব আব্দুল ওয়াহাব উচ্চ বিদ্যালয়ে নবীন বরন ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত রৌমারীর সাংবাদিকতায় অনৈক্যের ব্যাধি: ঘর হতে দুই পা ফেলিয়া… রৌমারী সীমান্তে বিদেশি মদসহ আটক ১

সরকারি ট্রেজারি বিল, বন্ডসহ আর্থিক লেনদেনে নতুন সময়সূচি

বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত

মুক্তাঞ্চল ডেক্স:

সরকারি ট্রেজারি বিল, বন্ডসহ বিভিন্ন আর্থিক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। পরিবর্তিত অফিস সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের (ডিএমডি) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ট্রেজারি বিল-বন্ড, সুকুক, বাংলাদেশ সরকার ইসলামিক বিনিয়োগ বন্ড (বিজিআইআইবি), ওপেন মার্কেট অপারেশন, ইন্টারব্যাংক রেপো, সেকেন্ডারি ট্রেড (ওটিসি ও টিডব্লিউএস) এবং ইডিএসমানি প্ল্যাটফর্মে লেনদেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

নতুন সময়সূচি অনুযায়ী- ট্রেজারি বিল-বন্ড ও সুকুক নিলাম আজ থেকে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত, ইসলামিক ব্যাংক লিকুইডিটি ফ্যাসিলিটি (আইবিএলএফ) সকাল ১০টা-দুপুর ১২টা। কেন্দ্রীয় ব্যাংক রেপো ও এসডিএফ সকাল ১০টা-দুপুর আড়াইটা, স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি (এসএলএফ) দুপুর আড়াইটা-বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।

এছাড়া ইন্টারব্যাংক রেপো ও ওটিসি সকাল ১০টা-বিকেল ৩টা, টিডব্লিউএস প্ল্যাটফর্ম সকাল ১০টা-দুপুর ২টা এবং ইডিএসমানি প্ল্যাটফর্ম সকাল ১০টা-বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত লেনদেন অনুষ্ঠিত হবে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, নতুন এই সময়সূচি আজ রোববার (৫ এপ্রিল) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে। এ নির্দেশনা দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page