শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
Headline :
সাড়ে ৩ কোটি টাকার রৌমারী হাট ৬ কোটি অতিরিক্ত টোল আদায়ের মরিয়া ইজারাদার নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ মতপ্রকাশের স্বাধীনতা ও নোবেল লরিয়েটের অবমাননা: আমাদের রুচিবোধ কোথায় দাঁড়িয়ে? ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আমিরাত সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকছে সরকারি ছুটি দর্শকদের সাথে সরাসরি কথা বলবেন তামিম, শুনবেন অভিজ্ঞতা ও সমস্যার কথা আলহাজ্ব আব্দুল ওয়াহাব উচ্চ বিদ্যালয়ে নবীন বরন ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত রৌমারীর সাংবাদিকতায় অনৈক্যের ব্যাধি: ঘর হতে দুই পা ফেলিয়া… রৌমারী সীমান্তে বিদেশি মদসহ আটক ১

ট্রাম্পের হুমকি: হরমুজ না খুললে মঙ্গলবার ইরানের সবকিছু গুঁড়িয়ে দেওয়া হবে

ডোনাল্ট ট্রাম্প। ছবি: সংগৃহীত

মুক্তাঞ্চল ইন্টারন্যাশনাল ডেস্ক:

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উদ্দেশে হুমকি দিয়ে বলেছেন, মঙ্গলবার ইরানে সব কিছু গুঁড়িয়ে এক করে দেওয়া হবে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল দেওয়া এক পোস্টে ওই হুমকি দিয়েছেন তিনি।

 

ট্রাম্প লিখেছেন, মঙ্গলবার হবে ইরানের জন্য বিদ্যুৎ কেন্দ্র আর সেতু দিবস, সব কিছু গুঁড়িয়ে এক করে দেওয়া হবে, এরকম আর হয়নি। এখনই হরমুজ প্রণালি খুলে দাও, না হলে কঠোর পরিণতির মুখে পড়তে হবে।

 

হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখায় ট্রাম্প এর আগেও হুমকি দিয়ে বলেছিলেন, সোমবারের মধ্যে এটি খুলে না দিলে তিনি ইরানে ‘পুরো নরক’ নামিয়ে আনবেন।

 

তিনি আগেও এমন হুমকি দিয়েছেন এবং যখন মধ্যস্থতাকারীরা সম্মানজনক শর্তে যুদ্ধ শেষ করার পথে অগ্রগতির দাবি করেছেন, তখন তিনি এই হুমকির সময়সীমা আরও বাড়িয়েছেন।

 

মার্কিন বিশেষ বাহিনীর সদস্যরা শত্রু সীমানার ভেতরে নিখোঁজ এক পাইলটকে উদ্ধার করেছে বলে ট্রাম্প দাবি করার পর ওই পোস্ট করেছেন। ইরানের সামরিক বাহিনীর হামলায় দেশটির দক্ষিণাঞ্চলে মার্কিন এক যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন ওই পাইলট।

 

গত শুক্রবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এফ-১৫ই স্ট্রাইক ইগল যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর শনিবার পরিচালিত তল্লাশি ও উদ্ধার অভিযানের মাধ্যমে ওই পাইলটকে উদ্ধার করে মার্কিন বাহিনী। এর আগে শত্রু পাইলটকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কারের ঘোষণা দিয়েছিল ইরান। ট্রাম্প বলেছেন, ওই পাইলট আহত হলেও বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page