মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
Headline :
সাড়ে ৩ কোটি টাকার রৌমারী হাট ৬ কোটি অতিরিক্ত টোল আদায়ের মরিয়া ইজারাদার নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ মতপ্রকাশের স্বাধীনতা ও নোবেল লরিয়েটের অবমাননা: আমাদের রুচিবোধ কোথায় দাঁড়িয়ে? ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আমিরাত সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকছে সরকারি ছুটি দর্শকদের সাথে সরাসরি কথা বলবেন তামিম, শুনবেন অভিজ্ঞতা ও সমস্যার কথা আলহাজ্ব আব্দুল ওয়াহাব উচ্চ বিদ্যালয়ে নবীন বরন ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত রৌমারীর সাংবাদিকতায় অনৈক্যের ব্যাধি: ঘর হতে দুই পা ফেলিয়া… রৌমারী সীমান্তে বিদেশি মদসহ আটক ১

ট্রাম্পের বোমা হামলা বন্ধের আহ্বান জানালেন জাতিসঙ্ঘের পারমাণবিক তদারকি সংস্থার সাবেক প্রধান

প্রেসিডেন্ট ট্রাম্প

তেহরানের প্রতি মার্কিন প্রেসিডেন্টের সর্বশেষ হুমকির পর জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থার সাবেক পরিচালক মোহাম্মদ এল-বারাদেই গতকাল শনিবার উপসাগরীয় দেশগুলোকে ডোনাল্ড ট্রাম্পকে এই অঞ্চলকে ‘আগুনের গোলা’-য় পরিণত করা থেকে বিরত রাখার আহ্বান জানিয়েছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

১৯৯৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএএইএ) নেতৃত্ব দেওয়া মোহাম্মদ এল-বারাদেই সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, ‘উপসাগরীয় সরকারগুলোর প্রতি আমার অনুরোধ, অনুগ্রহ করে, আবারও বলছি, এই অঞ্চলটিকে ‘আগুনের গোলায়’ পরিণত করার আগেই আপনারা যা কিছু করা সম্ভব তা করুন। যেন এই পাগলামি আমাদের অঞ্চলকে আগুনের গোলায় পরিণত না করে।’

আরেকটি পোস্টে, ইরানের প্রতি ট্রাম্পের সাম্প্রতিক হুমকির প্রসঙ্গ টেনে এল-বারাদেই জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকেও ট্যাগ  করেন। তিনি প্রশ্ন তোলেন, ‘এই উন্মত্ততা থামাতে কি কিছুই করার নেই?’ একই সঙ্গে তিনি চীন ও রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়কেও উল্লেখ করেন।

এদিকে, ট্রাম্প গতকাল শনিবার সতর্ক করে বলেছেন, ইরানকে দ্রুত একটি চুক্তিতে পৌঁছাতে হবে, নতুবা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে হবে। গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে মার্কিন-ইসরাইলি হামলার পর থেকে ইরান কার্যকরভাবে হরমুজ প্রণালি বন্ধ করে রেখেছে। ওই হামলায় একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধ শুরু হয়।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে ২৬ মার্চ জারি করা পূর্ববর্তী একটি আল্টিমেটামের কথা উল্লেখ লিখেছেন, আমি ইরানকে একটি চুক্তিতে আসতে অথবা হরমুজ প্রণালি খুলে দিতে দশ দিনের সময় দিয়েছিলাম।’ মনে করুন।

তিনি বলেন, ‘সময় ফুরিয়ে আসছে – ৪৮ ঘণ্টা পরেই তাদের ওপর নরক নেমে আসবে।’

 

সূত্র: বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page