মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
Headline :
সাড়ে ৩ কোটি টাকার রৌমারী হাট ৬ কোটি অতিরিক্ত টোল আদায়ের মরিয়া ইজারাদার নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ মতপ্রকাশের স্বাধীনতা ও নোবেল লরিয়েটের অবমাননা: আমাদের রুচিবোধ কোথায় দাঁড়িয়ে? ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আমিরাত সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকছে সরকারি ছুটি দর্শকদের সাথে সরাসরি কথা বলবেন তামিম, শুনবেন অভিজ্ঞতা ও সমস্যার কথা আলহাজ্ব আব্দুল ওয়াহাব উচ্চ বিদ্যালয়ে নবীন বরন ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত রৌমারীর সাংবাদিকতায় অনৈক্যের ব্যাধি: ঘর হতে দুই পা ফেলিয়া… রৌমারী সীমান্তে বিদেশি মদসহ আটক ১

হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে ইরানের নতুন পরিকল্পনা: তিন শ্রেণিতে বিভক্ত সব দেশ

হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাংকার ও পণ্যবাহী জাহাজ। ছবি: সংগৃহীত

মুক্তাঞ্চল ইন্টারন্যাশনাল ডেক্স:

হরমুজ প্রণালি দিয়ে বিশ্বে সরবরাহকৃত মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন করা হয়। সংঘাত শুরুর আগে এই গুরুত্বপূর্ণ জলপথ সম্পূর্ণ উন্মুক্ত ছিল।  তবে ইরানে আগ্রাসনের পর প্রণালিটি এখন আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে।

 

বিশ্বের জ্বালানি তেল ও গ্যাস পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ ও বিভিন্ন দেশের জাহাজের পারাপারের সুবিধা দিতে একটি নতুন ব্যবস্থা তৈরি করেছে ইরান। এই ব্যবস্থা তেহরানের সঙ্গে দেশগুলোর সম্পর্কের গভীরতার ওপর নির্ভর করবে।

 

সংবাদ মাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পরিকল্পনার আওতায় সকল দেশকে তিনটি শ্রেণিতে বিভক্ত করা হয়েছে। এসব শ্রেণি হলো- ‘শত্রু’, ‘নিরপেক্ষ’ এবং ‘বন্ধুত্বপূর্ণ।

 

প্রথম শ্রেণীর দেশগুলোকে হরমুজ প্রণালিতে ব্যবহার করতে সম্পূর্ণ নিষিদ্ধ করা হবে। ‘নিরপেক্ষ’ দেশগুলোর জাহাজকে উচ্চ ফি দিতে হবে। আর ‘বন্ধুত্বপূর্ণ’ দেশগুলোকে স্রোত পারাপারের স্বাধীন অধিকার দেওয়া হবে।

 

তেহরান এখনও এই তিনটি শ্রেণির পূর্ণ তালিকা প্রকাশ করেনি। তবে আল জাজিরা জানিয়েছে, পারস্য উপসাগরের প্রায় সব আরব দেশগুলোকে ‘নিরপেক্ষ’ বা ‘শত্রু’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে।

 

ইরানের পরিকল্পনা অনুযায়ী, এই দেশগুলোকে‘ উচ্চ ফি’ দিতে হবে অথবা পুরোপুরি হরমুজ স্রোত ব্যবহার থেকে বঞ্চিত হতে হবে।

 

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তাৎক্ষণিকভাবে পাল্টা জবাব দিতে শুরু করে ইরানও। দেশটি ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে। এতে গোটা মধ্যপ্রাচ্য অগ্নিগর্ভে পরিণত হয়েছে। এছাড়া বিশ্ব জালানি পরিহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে ইরান। এতে বিশ্বের জ্বালানি তেলের বাজারে চরম অস্থিরতা দেখা দিয়েছে। সূত্রতাস

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page