শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
Headline :
সাড়ে ৩ কোটি টাকার রৌমারী হাট ৬ কোটি অতিরিক্ত টোল আদায়ের মরিয়া ইজারাদার নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ মতপ্রকাশের স্বাধীনতা ও নোবেল লরিয়েটের অবমাননা: আমাদের রুচিবোধ কোথায় দাঁড়িয়ে? ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আমিরাত সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকছে সরকারি ছুটি দর্শকদের সাথে সরাসরি কথা বলবেন তামিম, শুনবেন অভিজ্ঞতা ও সমস্যার কথা আলহাজ্ব আব্দুল ওয়াহাব উচ্চ বিদ্যালয়ে নবীন বরন ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত রৌমারীর সাংবাদিকতায় অনৈক্যের ব্যাধি: ঘর হতে দুই পা ফেলিয়া… রৌমারী সীমান্তে বিদেশি মদসহ আটক ১

ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

ছবি: বাফুফে

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ

মুক্তাঞ্চল অনলাইন ডেক্স:

শুক্রবার রাতে মালদ্বীপের মালেতে হওয়া ফাইনালে টাইব্রেকারে ৪-৩ গোলে ভারতকে পরাজিত করেছে লাল-সবুজের দল বাংলাদেশ। পঞ্চম শটে আমেরিকান প্রবাসী রোনান সুলিভানের গোলে বাংলাদেশের শিরোপা নিশ্চিত হয়।

 

মালদ্বীপের মালে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নির্ধারিত ৯০ মিনিটে গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ ও ভারত। বয়সভিত্তিক টুর্নামেন্ট বলে বাইলজ অনুযায়ী সরাসরি টাইব্রেকারে ফাইনালের ফলাফল নিষ্পত্তি হয়েছে।

 

প্রথমার্ধে বাংলাদেশের দাপট বেশি দেখা গেলেও দ্বিতীয়ার্ধে আক্রমণে এগিয়ে ছিল ভারত। তবে বল দখল ও আক্রমণে এগিয়ে থেকেও বাংলাদেশের রক্ষণভাগ এবং গোলরক্ষক মাহিনকে তেমন চাপে ফেলতে পারেনি ভারতীয়রা।

 

দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে রোনানের ভাই ডেকলানকে মাঠে নামানো হয়। তিনি ডান প্রান্ত দিয়ে একাধিক আক্রমণ গড়ে তোলেন। ম্যাচের শেষদিকে ডেকলানের বাড়ানো বল পেয়ে রোনান শট নিলেও ভারতীয় গোলরক্ষক এগিয়ে এসে সেটি রুখে দেন।

 

ম্যাচজুড়ে দুই দলই বেশ কিছু গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। বাংলাদেশের গোলরক্ষক মাহিনও কয়েকবার পোস্ট ছেড়ে বেরিয়ে এলেও বড় কোনো বিপদ হয়নি।

 

শুক্রবার ছুটির দিনে মালের স্টেডিয়ামে উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা গ্যালারি থেকে দলকে সমর্থন জুগিয়েছেন। একই গ্রুপে থাকার কারণে দুই দলই একে অপরের কৌশল সম্পর্কে বেশ পরিচিত ছিল, যা ম্যাচটিকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তোলে।

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page