শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
Headline :
সাড়ে ৩ কোটি টাকার রৌমারী হাট ৬ কোটি অতিরিক্ত টোল আদায়ের মরিয়া ইজারাদার নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ মতপ্রকাশের স্বাধীনতা ও নোবেল লরিয়েটের অবমাননা: আমাদের রুচিবোধ কোথায় দাঁড়িয়ে? ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আমিরাত সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকছে সরকারি ছুটি দর্শকদের সাথে সরাসরি কথা বলবেন তামিম, শুনবেন অভিজ্ঞতা ও সমস্যার কথা আলহাজ্ব আব্দুল ওয়াহাব উচ্চ বিদ্যালয়ে নবীন বরন ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত রৌমারীর সাংবাদিকতায় অনৈক্যের ব্যাধি: ঘর হতে দুই পা ফেলিয়া… রৌমারী সীমান্তে বিদেশি মদসহ আটক ১

সন্ধ্যা ৬টায় নয়, রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চান দোকান মালিকেরা

মুক্তাঞ্চল ডেক্স:

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানিসংকটের প্রেক্ষাপটে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সন্ধ্যা ৬টায় দেশের সব দোকানপাট ও শপিংমল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে রাত আটটা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চেয়ে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির নেতারা। তারা চান সন্ধ্যা ৬টার পরিবর্তে রাত ৮টা পর্যন্ত যেন ব্যবসা করার সুযোগ দেওয়া হয়।

 

তাঁরা বলছেন, প্রয়োজনে সকাল ৯টার পরিবর্তে বেলা ১১টায় দোকানপাট খুলতে চান। তবে সন্ধ্যা ছয়টার পরিবর্তে রাত আটটা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চান তাঁরা।

 

তাদের মতে, ছয়টায় দোকান বন্ধ করলে বিক্রিতে নেতিবাচক প্রভাব পড়বে এবং এটি সার্বিক অর্থনীতিকেও প্রভাবিত করবে। তাই সরকারের কাছে দোকান খোলা রাখার সময় আরও কিছুটা বাড়ানোর আহ্বান জানাবেন তারা।

 

শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদ ও সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমানের যৌথ স্বাক্ষরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দোকানপাট খোলা রাখার বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ জানানো হয়েছে।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার সমিতির স্ট্যান্ডিং কমিটির এক জরুরি ভার্চ্যুয়াল সভা হয়। সভায় ৭০ লাখ দোকান ব্যবসায়ী ও আড়াই কোটি কর্মচারীর কথা বিবেচনা করে ঢাকাসহ সারা দেশের দোকান ও শপিংমল খোলার সময় সকাল ৯টার পরিবর্তে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখতে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানানোর সিদ্ধান্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page