কারা অধিদপ্তরে বাংলাদেশ জেল পুলিশ কারারক্ষী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Jail Prison Guard Job Circular 2026) প্রকাশিত হয়েছে। কারা অধিদপ্তরের নিয়োগটি ২৯ মার্চ ২০২৬ তারিখে জারি করা হয় এবং ০১ এপ্রিল ২০২৬ তারিখে তাদের www.prison.gov.bd অফিশিয়াল ওয়েবসাইটে ও দৈনিক কালবেলা সংবাদ পত্রিকায় প্রকাশিত হয়। বাংলাদেশ জেল পুলিশ কারারক্ষী সার্কুলার ২০২৬ আগ্রহী সকল জেলার নারী ও পুরুষ উভয় প্রার্থীরা পদগুলোতে অনলাইনে আবেদন করতে পারবেন।
এক নজরে কারা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
| প্রতিষ্ঠানের নাম: | কারা অধিদপ্তর |
| নিয়োগ জারির তারিখ: | ২৯ মার্চ ২০২৬ |
| নিয়োগ প্রকাশের তারিখ: | ০১ এপ্রিল ২০২৬ |
| পদ ক্যাটাগরি: | ০২ টি |
| পদের সংখ্যা: | ৪৭২ জন |
| বয়সসীমা: | ০১ এপ্রিল ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮-২১ বছর (পদ অনুযায়ী)। |
| শিক্ষাগত যোগ্যতা: | এসএসসি বা সমমান পাস। |
| চাকরির ধরন: | সরকারি |
| অফিসিয়াল ওয়েব সাইট: | www.prison.gov.bd |
| আবেদনের শুরু তারিখ: | ০৯ এপ্রিল ২০২৬ সকাল ১০:০০ টা। |
| আবেদনের শেষ তারিখ: | ৩০ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:০০ টা। |
| আবেদনের মাধ্যম: | অনলাইনে |
| নিয়োগ প্রকাশের সূত্র: | দৈনিক কালবেলা |
| আবেদনের ঠিকানা: | http://prison.teletalk.com.bd |
কারা অধিদপ্তরে জেল কারারক্ষী চাকরির বিজ্ঞপ্তি এ উল্লিখিত শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য নিচে উল্লেখ করা হলো-
১। পদের নামঃ কারারক্ষী
পদ সংখ্যাঃ ৪৫০ (চারশত পঞ্চাশ) টি।
শিক্ষাগত যোগ্যতাঃ কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল বা সমমানের পরীক্ষায় সার্টিফিকেট উত্তীর্ণ।
মাসিক বেতনঃ (গ্রেড-১৭) ৯,০০০–২১,৬০০ টাকা।
কারারক্ষী পদে ন্যূনতম শারীরিক যোগ্যতা :
(১) উচ্চতা: ১.৬৭ মিটার
(২) বুকের মাপ : ৮১.২৮ সেন্টিমিটার।
(৩) ওজন: ৫২ কেজি
বৈবাহিক অবস্থা: প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে।শুধুমাত্র মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে অবিবাহিত শর্ত শিথিলযোগ্য।
২। পদের নামঃ কারারক্ষী মহিলা
পদ সংখ্যাঃ ২২ (বাইশ) টি।
শিক্ষাগত যোগ্যতাঃ কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
মাসিক বেতনঃ (গ্রেড-১৭) ৯,০০০–২১,৬০০ টাকা।
কারারক্ষী মহিলা পদে ন্যূনতম শারীরিক যোগ্যতা:
(১) উচ্চতা : ১.৫৭ মিটার।
(২) বুকের মাপ ৭৬.৮১ সেন্টিমিটার।
(৩) ওজন: ৪৫কেজি।
বৈবাহিক অবস্থা: বাংলাদেশ জেল পুলিশ কারারক্ষী (পুরুষ ও মহিলা) প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে অবিবাহিত শর্ত শিথিলযোগ্য।
বয়সসীমা: কারা অধিদপ্তরে বাংলাদেশ জেল পুলিশ কারারক্ষী পদে (পুরুষ ও মহিলা) উভয় প্রার্থীর বয়স ০১ এপ্রিল ২০২৬ তারিখে ১৮ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। বয়সের প্রমাণক হিসেবে জাতীয় পরিচয়পত্র /জন্ম নিবন্ধন সনদ (এ ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদনের কপি/স্লিপ বাধ্যতামূলক) থাকতে হবে।
সম্পাদক-01710228816
প্রকাশক- 01710489984,
অফিসের ঠিকানাঃ ২১১/বি, (চতুর্থ তলা) উলন রোড, পশ্চিম রামপুরা, রামপুরা, ঢাকা-১২১৯। প্রকাশক- মোঃ রবিউল ইসলাম, সম্পাদক- মোঃ মোকছেদুল ইসলাম
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬