রৌমারী প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ইতি আকতার (২৫) নামের এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। রবিবার (২৯ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার ঠনঠনিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
জানা গেছে, রাজিবপুর উপজেলার ধুলাউড়ি গ্রামের সরোয়ার আমীনের মেয়ে ইতি আকতারের বিয়ে হয় রৌমারী উপজেলার ঠনঠনিপাড়া গ্রামের মৃত হাতেম আলীর ছেলে সাদ্দামের সাথে গত ৮ মাস আগে। বিয়ের পর তাদের দাম্পত্য জীবনে কোনো কলহ ছিল না। কিন্তু রবিবার সকালে হঠাৎ করেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে শ^শুর বাড়িতে খবর দেয় স্বামী সাদ্দাম হোসেন। পরে ইতি আকতারকে রৌমারী হাসপাতালে নিয়ে আসা হলে দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সাদ্দাম জানায়, সকালে তিনি ভুট্টা ক্ষেত থেকে এসে দেখেন গলায় ওড়না পেচিয়ে ঘরের তীরের সঙ্গে ঝুলে আছেন ইতি। সাংবাদিকদের জিজ্ঞাসাবাদে এ আত্মহত্যার কোনো কারণ দেখাতে পারেননি সাদ্দাম। লাশের সুরতহালে দেখা যায়, গলায় ফাঁসির দাগ থাকলেও জিহবা বের করা ছিল না।
মেয়ের বাবা সরোয়ার আমীন জানান, মেয়ের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে এসে দেখি আমার মেয়ে আর দুনিয়াতে নেই। তাদের স্বামী-স্ত্রীর মধ্যে কোনো কলহ ছিল না। কেন সে আত্মহত্যা করবে? তবে তিনি থানায় কোনো মামলা করতে চান না। একই কথা বলেন ইতি আকতারের বড় বোন সালমা খাতুন। তিনি বলেন, গতরাতে ইতি’র সাথে মুঠো ফোনে আমার অনেক কথা হয়। সে সময় তাকে আমার স্বাভাবিক মনে হয়েছে। কি কারণে সে আত্মহত্যা করবে এটা একটা রহস্য।
রৌমারী থানার ওসি কাওসার আলী জানান, ইতি আকতারের মৃত্যুর খবর পেয়ে রৌমারী হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার করি। ময়না তদন্তের জন্য কুড়িগ্রামে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়না তদন্তের শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
সম্পাদক-01710228816
প্রকাশক- 01710489984,
অফিসের ঠিকানাঃ ২১১/বি, (চতুর্থ তলা) উলন রোড, পশ্চিম রামপুরা, রামপুরা, ঢাকা-১২১৯। প্রকাশক- মোঃ রবিউল ইসলাম, সম্পাদক- মোঃ মোকছেদুল ইসলাম
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬