ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ‘হরমুজ প্রণালী সেসব জাহাজের জন্য উন্মুক্ত রাখা হচ্ছে, যেগুলো আগ্রাসীদের নয় এবং তাদের সাথে সম্পর্কিতও নয়।’
টিভি চ্যানেল নিউজরুম আফ্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমাদের কর্তৃপক্ষের সাথে প্রয়োজনীয় সমন্বয়ের পর জাহাজগুলোকে প্রণালী দিয়ে যাতায়াতের অনুমতি দেয়া হবে।’
আমেরিকা ও ইসরাইলের আগ্রাসন সম্পর্কে তিনি বলেন, ইরান ‘যুদ্ধ, আলোচনার পর্ব, যুদ্ধবিরতি—এমন এক দুষ্টচক্র সহ্য করবে না।’
ইরান-ইসরায়েলের মধ্যে গত বছরের জুন মাসে ১২ দিনের যুদ্ধের কথা উল্লেখ করে বাঘাই বলেন, ‘তারা বললো চলুন থামি, আমরা থামলাম; আর নয় মাস পর তারা আবার শুরু করলো।’
ওই যুদ্ধের সময় ইরানের বেশ কয়েকটি পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
সূত্র: বিবিসি বাংলা
সম্পাদক-01710228816
প্রকাশক- 01710489984,
অফিসের ঠিকানাঃ ২১১/বি, (চতুর্থ তলা) উলন রোড, পশ্চিম রামপুরা, রামপুরা, ঢাকা-১২১৯। প্রকাশক- মোঃ রবিউল ইসলাম, সম্পাদক- মোঃ মোকছেদুল ইসলাম
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬